বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩
অবহেলা
নেই হারানোর মানা
আমায় খুব সস্তায় পাবে
আমায় খুব সস্তায় পাবে
তোমাদের আকাশ দালান ফেলে
পেছনের যে গলিটা অন্ধকারে গেছে
আমি রোজ রাতে নিজেকে বিকোই
তোমার ছুড়ে দেয়া অহঙ্কারের চাহনি গুলোয়
কতোবার যে মরন হলো//
বুধবার, ১১ এপ্রিল, ২০১২
পুরোনো গল্প
পুরোনো গল্প নতুন স্বরে
অন্য কারো মুখে
শোনা হলো আজ
রাত্রী প্রহর সমবেদনায় দুঃখে।
কত কবিতার রুদ্ধ আবেগ
ঘৃণা, প্রেম ব্যাকুলতা
হৃদয় পাড়ে নিশ্চুপে মেশে
হয় সে মনের কথা।
অন্য কারো মুখে
শোনা হলো আজ
রাত্রী প্রহর সমবেদনায় দুঃখে।
কত কবিতার রুদ্ধ আবেগ
ঘৃণা, প্রেম ব্যাকুলতা
হৃদয় পাড়ে নিশ্চুপে মেশে
হয় সে মনের কথা।
বুধবার, ২৪ আগস্ট, ২০১১
পুরোন প্রেমে
মনের মাঝে ডুগডুগে ঢোল বাঁজছে কেবল
চিনচিনে সুখ রাত্রী নিশীর ঘুম কেড়েছে
কেমন করে জানিনা সেই পুরোন প্রেমে
নতুন করে আবারো এই মন মজেছে।
চিনচিনে সুখ রাত্রী নিশীর ঘুম কেড়েছে
কেমন করে জানিনা সেই পুরোন প্রেমে
নতুন করে আবারো এই মন মজেছে।
ভ্রষ্টমোহে
ভ্রষ্টমোহে জ্ঞান বেঁচেছি মিথ্যে দামে
জীবন কুড়াই জমাই ভরে ইচ্ছে জালে
কার পিছুতেই ছুটছি কেবল অহর্নিশে
চাইনি ফিরে লাগছে হাওয়া কোন সে পালে।
জীবন কুড়াই জমাই ভরে ইচ্ছে জালে
কার পিছুতেই ছুটছি কেবল অহর্নিশে
চাইনি ফিরে লাগছে হাওয়া কোন সে পালে।
সোমবার, ১৫ আগস্ট, ২০১১
মনেতে ভাব জমেছে
মনেতে ভাব জমেছে
গান বেধেছি...
তোমার ঐ অলস বেলায়
শুনো তুমি বন্ধু প্রিয়।
গানে যদি মনটা ভরে
আমায় তবে...
ভাবনা তোমার অলস যতো
ঠাঁই সেথা একটু দিয়ো।
আমার সব মনের সুর
উজাড় করা
এই বাধা গান
তোমার ঐ বিকেল সাঁঝের
গানের পাতায়
জুড়েই নিয়ো।
গান বেধেছি...
তোমার ঐ অলস বেলায়
শুনো তুমি বন্ধু প্রিয়।
গানে যদি মনটা ভরে
আমায় তবে...
ভাবনা তোমার অলস যতো
ঠাঁই সেথা একটু দিয়ো।
আমার সব মনের সুর
উজাড় করা
এই বাধা গান
তোমার ঐ বিকেল সাঁঝের
গানের পাতায়
জুড়েই নিয়ো।
শুক্রবার, ১২ আগস্ট, ২০১১
কবিতা ও অংক
মেঘ রৌদ্দুর পৃথিবী
আমি এখন প্রতিক্ষায় তার
আত্বীয়তা ও বন্ধুত্বের ছোট খাটো সুতো
যেখানে আমার নিতান্ত অবহেলায় ছিড়ে গেছে
আমার জীবন বেলার সাথী হয়ে
নিপুন কেীশলে জুড়ে দিয়ে
আমাদের জন্য এক
মেঘ রৌদ্দুর পৃথিবী সাজাবে।
আত্বীয়তা ও বন্ধুত্বের ছোট খাটো সুতো
যেখানে আমার নিতান্ত অবহেলায় ছিড়ে গেছে
আমার জীবন বেলার সাথী হয়ে
নিপুন কেীশলে জুড়ে দিয়ে
আমাদের জন্য এক
মেঘ রৌদ্দুর পৃথিবী সাজাবে।
পুরোনো ক্ষত
ক্ষতদেরও কি বয়স বাড়ে না?
পুরোনো চামড়ায় অনুভুতি যেমন প্রবল হয়না,
ক্ষতদের অনুভুতির কোষগুলো বুঝি চিরন্জীব?
পুরোনো চামড়ায় অনুভুতি যেমন প্রবল হয়না,
ক্ষতদের অনুভুতির কোষগুলো বুঝি চিরন্জীব?
স্বপ্ন আকার পেন্সিল
বহুদিন বাদে খুজে পেতে
স্বপ্ন আকার পেন্সিল হাতে
নিরবে ভাবি...
আমি কি আজো
তেমনই আছি
পুরোনো কবি!
ভোঁতো শীষে আচড় বোলাই
বুড়ো খাতায়
অধরা সব স্বপ্ন দেখি
শেষের পাতায়।
স্বপ্ন আকার পেন্সিল হাতে
নিরবে ভাবি...
আমি কি আজো
তেমনই আছি
পুরোনো কবি!
ভোঁতো শীষে আচড় বোলাই
বুড়ো খাতায়
অধরা সব স্বপ্ন দেখি
শেষের পাতায়।
মেঘের জলে
যাচ্ছো ছুটে মেঘ বেলাতে আকাশ ছুঁতে
আমায়ও নিয়ো বন্ধু তুমি তোমার দলে
মন পোড়ানো গভীরে সে ভীষন দহন
আমিও আজি ভিজবো চলো মেঘের জলে।
আমায়ও নিয়ো বন্ধু তুমি তোমার দলে
মন পোড়ানো গভীরে সে ভীষন দহন
আমিও আজি ভিজবো চলো মেঘের জলে।
বুধবার, ২০ জুলাই, ২০১১
মঙ্গলবার, ২২ মার্চ, ২০১১
ঐ জোছনায় আমার প্রচন্ড অভিমান।
ঐ জোছনায় আমার প্রচন্ড অভিমান,
কত আমার আধার স্বপ্নে
সে জ্বলজ্বলে আলো জ্বেলে
প্রতিজ্ঞার শব্দ আউড়েছিলো।
কথা ছিলো, ঘন মেঘে ঢেকে গেলে
কিংবা আমাবস্যায়
আমি যেনো ঘাবড়ে না যাই।
সে আলোয় কতদূর গেছি,
চিনেছি কত নতুন শহর।
হঠাৎ এক আমাবস্যা পরে
জানিনা কি আশ্চর্য্য কারন
সে আলো আরো কতগুন বেড়েছে
শুধ আমার স্বপ্নগুলো, আধারেই রয়ে গেছে।
কত আমার আধার স্বপ্নে
সে জ্বলজ্বলে আলো জ্বেলে
প্রতিজ্ঞার শব্দ আউড়েছিলো।
কথা ছিলো, ঘন মেঘে ঢেকে গেলে
কিংবা আমাবস্যায়
আমি যেনো ঘাবড়ে না যাই।
সে আলোয় কতদূর গেছি,
চিনেছি কত নতুন শহর।
হঠাৎ এক আমাবস্যা পরে
জানিনা কি আশ্চর্য্য কারন
সে আলো আরো কতগুন বেড়েছে
শুধ আমার স্বপ্নগুলো, আধারেই রয়ে গেছে।
রবিবার, ৬ মার্চ, ২০১১
বর্ষ তুমি যাচ্ছ চলে
দু:খ সুখ কতকি দিয়ে
বর্ষ তুমি যাচ্ছ চলে
দিগন্ত জোড়া সূর্য্যটা লাল
দিনের শেষে পড়ছে ঢলে।
বৎসর জুড়ে কত উল্লাস
ক্রন্দন কত স্বৃতীর পাতায়
কত কাব্য কত কবিতা
লিখলো কজনা নিজের খাতায়।
বর্ষ তুমি যাচ্ছ যে তাই
বিদায় জানাই হৃদয় খুলে
ভাগ্য আমার সকল পাওয়ায়
বৎসর জুড়ে যাইনা দিলে।
বর্ষ তুমি যাচ্ছ চলে
দিগন্ত জোড়া সূর্য্যটা লাল
দিনের শেষে পড়ছে ঢলে।
বৎসর জুড়ে কত উল্লাস
ক্রন্দন কত স্বৃতীর পাতায়
কত কাব্য কত কবিতা
লিখলো কজনা নিজের খাতায়।
বর্ষ তুমি যাচ্ছ যে তাই
বিদায় জানাই হৃদয় খুলে
ভাগ্য আমার সকল পাওয়ায়
বৎসর জুড়ে যাইনা দিলে।
বুধবার, ২ মার্চ, ২০১১
কতটা সে দূরে
শোন তবে তার গল্প বলি তোমায়
যত তারে ভাবি এ কেমন অদ্ভুত
সুখ গুলো সব ভীড় করে মনের কোনায়।
তার হাসিতে একোন যাদুর খেলা
ক্ষনিক ভাবি ক্ষনিকেয় যায় বেলা।
কতটা সে দূরে, তবুতো কাছেই লাগে
ছিলো সে যেমন, সেই সে বহু আগে।
কোথা হতে প্রেম এলো যে এমন করে
যায়নি তো প্রেম, গিয়েছে শুধু সে সরে।
সে প্রেম জাগায়, কত হাসি কান্নার সুর
শুধু যায়না শোনা সেই সে ততটা দূর।
যত তারে ভাবি এ কেমন অদ্ভুত
সুখ গুলো সব ভীড় করে মনের কোনায়।
তার হাসিতে একোন যাদুর খেলা
ক্ষনিক ভাবি ক্ষনিকেয় যায় বেলা।
কতটা সে দূরে, তবুতো কাছেই লাগে
ছিলো সে যেমন, সেই সে বহু আগে।
কোথা হতে প্রেম এলো যে এমন করে
যায়নি তো প্রেম, গিয়েছে শুধু সে সরে।
সে প্রেম জাগায়, কত হাসি কান্নার সুর
শুধু যায়না শোনা সেই সে ততটা দূর।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১১
এসো ঘুম, জানালা রেখেছি খোলা।
এসো ঘুম
রাত্রী জাগা আমি বড় ক্লান্ত
এসো নিয়ে সাথে
স্বপ্ন প্রিয় রুপসীর
আজ বড় যতনে বিছায়েছি চাদর।
এসো ঘুম
জানালা রেখেছি খোলা,
মৃদু লয়ে বাজে রবীন্দ্র
প্রেম গিতী
প্রতিক্ষায় তার আমি যে বড় কাতর।
প্রিয় ঘুম, এসো চোখের পাতায়
স্বপ্নেই তার পৃথিবী যেনো গড়া
এধার ওধার কত ধারে তারে খুঁজি
খোলা চোখে সে দেয়নাতো মোরে ধরা।
রাত্রী জাগা আমি বড় ক্লান্ত
এসো নিয়ে সাথে
স্বপ্ন প্রিয় রুপসীর
আজ বড় যতনে বিছায়েছি চাদর।
এসো ঘুম
জানালা রেখেছি খোলা,
মৃদু লয়ে বাজে রবীন্দ্র
প্রেম গিতী
প্রতিক্ষায় তার আমি যে বড় কাতর।
প্রিয় ঘুম, এসো চোখের পাতায়
স্বপ্নেই তার পৃথিবী যেনো গড়া
এধার ওধার কত ধারে তারে খুঁজি
খোলা চোখে সে দেয়নাতো মোরে ধরা।
এখনো কেনো !!
এখনো কেনো তোমায় নিয়েই গাইছি গান
এখনো কেনো তোমার পানেই ছুটছে প্রান
সেইনা তুমি কতটা আগে হারিয়েছিলে
আমার সময় এখনো কেনো তুমিই নিলে।
কতকি ভুলেছি ভুলিনি কেনো পুরোনো তোমায়
এখনো সে বুকের কোনে দূঃখ জমায়
মরিচিকা হয়ে এখনো কেনো স্বপ্ন জাগে
এখনো কেনো ভীষন ভালো তোমায় লাগে।
যাব যাব ভুলে এইনা বলে, বুঝায়েছি মনরে কতো
এখনো কেনো পড়ছে মনে আগেরি মতো
ভাবছি বসে এখনো কেনো কবিতা লিখি
চোখ বুজলে এখনো কেনো তোমায় দেখি।
এখনো কেনো তোমার পানেই ছুটছে প্রান
সেইনা তুমি কতটা আগে হারিয়েছিলে
আমার সময় এখনো কেনো তুমিই নিলে।
কতকি ভুলেছি ভুলিনি কেনো পুরোনো তোমায়
এখনো সে বুকের কোনে দূঃখ জমায়
মরিচিকা হয়ে এখনো কেনো স্বপ্ন জাগে
এখনো কেনো ভীষন ভালো তোমায় লাগে।
যাব যাব ভুলে এইনা বলে, বুঝায়েছি মনরে কতো
এখনো কেনো পড়ছে মনে আগেরি মতো
ভাবছি বসে এখনো কেনো কবিতা লিখি
চোখ বুজলে এখনো কেনো তোমায় দেখি।
রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১১
কবিতা হও
কবিতা হও, আমার
অগোছালো পংক্তিমালা,
বড় কবি হতে সাধ জাগে।
কবিতা হও, আমার
এলোমেলো যত লেখা,
শুনেছি তার
ভীষন কবিতা ভালো লাগে।
অগোছালো পংক্তিমালা,
বড় কবি হতে সাধ জাগে।
কবিতা হও, আমার
এলোমেলো যত লেখা,
শুনেছি তার
ভীষন কবিতা ভালো লাগে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
